স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সন্ধ্যায় আলোচনায় অংশ নেন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। তারা বলেন, সকলকে বই পড়তে হবে, আপনি যদি বই পড়েন তাহলে সেটি প্রভাবিত করবে আপনার সন্তানকে। আপনার সন্তানকে লাইব্রেরীমূখী করে গড়ে তোলেন, যেটি তার অভ্যাসে পরিনত হয়। নিজেকে সমৃদ্ধ করবার একমাত্র মাধ্যম হলো বই। আর শিক্ষকদেরকে তো অনেক বেশি পড়তে হবে, নইলে সে কি শেখাবে। নিজেকে প্রস্তুত করেই তো ক্লাশে যেতে হয়, ফলে পড়তে হয় অনেক। বই হোক সকলের আপনজন, বইয়ের ভেতরে যে নিজেকে ডুবিয়ে দিতে পেরেছে, সে সফল মানুষ। আর বইমেলা হলো একসাথে প্রচুর বইয়ের সাক্ষাত ও সংগ্রহের একটু সুযোগ। ঢাকার বাইরে মাসব্যাপী বইমেলা এই পাবনাতেই অনুষ্ঠিত হয়। এমন উদ্যোগের মাধ্যমে এখানকার মানুষেরা আলোকিত হবে, সৃজনশীলতা বাড়বে, সমৃদ্ধ হবে মানুষজন। আগামী প্রজন্মকে ও সভ্যতাতে আলোকিত করবার এই ধারায় এমন আয়োজন সত্যিই আনন্দের। আমাদের সকলকে আগামী প্রজন্মের জন্য আলোকিত সমাজ সৃষ্টির চেষ্টা চালাতে হবে। আলোচনায় অংশ নেন পাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. ফজলুল হক, ড. রাহিদুল ইসলাম, ড. কামাল হোসেন, ড. নাজমুল হোসেন, লায়লা আরজুমান্দ বানু, পাবনা মেডিকেল কলেজের শিক্ষক ডা. সাল্হে মুহাম্মদ আলী, ডা. সিরাজুল ইসলাম ও এডওয়ার্ড কলেজের শিক্ষক প্রফেসর মাহবুব হোসেন। আলোচনা সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এড. মোশফেকা জাহান কনিকা। রাতে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন সুজানগরের পদ্মা সঙ্গীত একাডেমির শিল্পীরা। বিকালে নৃত্য প্রশিক্ষক আফরোজা সুলতানা ঝড়ার পরিচালনায় নৃত্য পরিবেশন করে বনমালী শিল্পকলা কেন্দ্রের নৃত্য বিভাগের শিল্পীবৃন্দ। সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক কৃẲলাল কর্মকারের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন স্বরলিপি সঙ্গীত নিকেতনের শিল্পীবৃন্দ। নৃত্য প্রশিক্ষক কাজলীর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যকলা একাডেমির শিল্পীরা। চাটমোহরের ডিবিগ্রামের পাচুরিয়ার রক্ত রাগ সংঘের পরিবেশনায় আনিছুর রহমানের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক আর্তনাদ। বিকালের সাংস্কৃতিক পর্বের সার্বিক তত্বাবধায়ন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকী ও সাংস্কৃতিক কর্মী বিপ্লব ভৌমিক। অসংখ্য দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
