স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন, বাংলাদেশের কাঙ্খিত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি দেশের ধারাবাহিক অগ্রগতি এগিয়ে নিতে বদ্ধ পরিকর। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ব্যাপক উন্নয়ন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ দেশের প্রতিটি জায়গায় উন্নয়নকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। গতকাল দুপুরে সদর উপজেলার তারাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সেমি পাকা দুই কক্ষ বিশিষ্ট শ্রেণী কক্ষের ভিত্তি পাথর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিন বিশ^াস, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বাদশা জোয়াদ্দারসহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
