বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৪ দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে শিশুকিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতা, পুরষ্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল কাব্য নিকেতন সাহিত্য মঞ্চ গোপালপুর পাবনায় মানিক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ভারত থেকে আগত শিশু সাহিত্যিক ও ইতিহাসবীদ আব্দুল করিম, অভিনেত্রী ও শিল্পী মিথিলা মুখোপাধ্যায় ও রঞ্জনা ভঞ্জ, কবি নিত্য গোপাল বিশ^াস, নড়াইল, ভাস্কর্য ও চিত্রশিল্পী কবি শাওন সগীর সাগর ঢাকা, কবি হাসিবুর রহমান পিন্টু রাজশাহী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবিতা সংসদের সাধারণ সম্পাদক জেবুন্নেছা ববিন। বিজয়ী শিশু কিশোরদের মাঝে মেডেল ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। কবি শাওন সগীর সাগর এর প্রাণবন্ত আবৃত্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। ভারত বাংলাদেশের আগত কবিরা আবৃত্তি ও কবিতা পাঠ করেন। শেষে আবৃত্তি সঙ্গীত পরিবেশন করেন উত্তম কুমার দাস প্রমুখ শিল্পীবৃন্দ। আজ সকালে সকল আমন্ত্রিত কবি সাহিত্যিকদের সমন্বয়ে চর নিকেতন বিশ^কুঠির মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য আড্ডা, আলোচনা, আন্তর্জাতিক মাতৃভাষা পদক/ সম্মাননা প্রদান সহ মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও গবেষক কবি মজিদ মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সংবাদিক উৎপল মির্জা, দৈনিক সিনসার সম্পাদক এস, এম মাহবুব আলম ও ২টি পর্বে বিভিন্ন জেলার এবং ভারতীয় অতিথিবৃন্দ। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
