স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল সকালে শিক্ষার্থীদের মাঝে সঙ্গীত প্রতিযোগিতা ও বিকালে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটো প্রতিযোগিতাতেই অংশ নেন শতাধিক শিক্ষার্থী। সন্ধ্যায় নাঈম আহমেদের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্চল এর শিল্পীরা। নাটক মঞ্চস্থ করে চাটমোহরের ভবানীপুরের রতনাই থিয়েটার। নির্বাচিত নেতা নামের এ নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন জুয়েল হাসান জসিম। এছাড়াও রাতে গণশিল্পী সংস্থার শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় শ্রোতামুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে আলোচনায় অংশ নেন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীবৃন্দ। এরা হলেন শ্রেয়শ্রী ভটাচার্য্য, জান্নাতুল ফেরদৌস ফাইজা, আরিক চৌধুরী, তাসনিম জারিন নওরিন, শাজমিন সারাহ জান্নাতি, সাদিয়া আফরিন, মুরসালাত আফিয়াত আয়ন, নওশিন হাসান, তানজিম হোসেন, নয়ন হোসেন, মো. ফিহাদ, মুনায়েম, ফয়সাল, আরিশা হক স্নেহামনি, সারোয়াত জাহান সাবা, লামিয়া আক্তার চাঁদনী, তিনা খাতুন, সুরাইয়া ইসলাম, উম্মিয়া পারভীন তিথি, সুমাইয়া খাতুন, পার্থ ভৌমিক, তীর্থ ভৌমিক, ইরিশা জাহান, দিপ্রতা জাহান, ফারহানা আক্তার, নূরানী করিম রশ্মি, ইরা খাতুন ও সুমাইয়া আক্তার। আলোচনা সভা পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এড. মোশফেকা জাহান কনিকা। বিকালের সাংস্কৃতিক পর্বের সার্বিক তত্বাবধায়ন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকী ও সাংস্কৃতিক কর্মী বিপ্লব ভৌমিক। অসংখ্য দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
