স্টাফ রিপোর্টার : জীবনের পথ যাক বহুদূর, বাজুক প্রাণে মিলনের সুর এই শ্লোগানে গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো এডওয়ার্ড কলেজের ৮২ শিক্ষার্থীদের মিলন মেলা৷ সকালে র্যালীর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান৷ পরে কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে প্রাক্তন শিক্ষকদের দেওয়া হয় সংবর্ধনা৷ প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার মোখলেস মুকুলের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম, বিপিএম-বার, পিপিএম। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক অধ্যাপক মো: বয়েন উদ্দিন, অধ্যাপক মোঃ কামরুজ্জামান, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যাপক জহরলাল বসাককে দেয়া হয় সংবর্ধনা৷ অনুষ্ঠানে ১৯৮২ সালের প্রাক্তন ১২৫ জন ছাত্র ছাত্রী অংশ নেন। পরে স্মৃতিচারণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বন্ধুদের মিলন মেলা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
