স্টাফ রিপোর্টার : করবো বন সংরক্ষন, সুস্থ থাকবো সারাক্ষন এই শ্লোগান নিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে মানব কল্যাণমূলক খেদমতি প্রতিষ্ঠান সিংগা মানব কল্যাণ ট্রাস্ট্্ের। এবারই প্রথম এ প্রতিষ্ঠানে নানা আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবপ্রেমী অধ্যাপক আবুল হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড . আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. মজিবর রহমান, শিক্ষাবিদ প্রফেসর শাহ নেওয়াজ সালাম, মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু , কৃষি অধিদপ্তরের প্রশিক্ষক সাইফুল ইসলাম। আলোচকেরা তাদের বক্তব্যে সুন্দরবনের সম্পর্কে জানা, সংরক্ষণ এবং বাড়ির আশেপাশে বাগান করাসহ ছাদ বাগানের প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, বারবার সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনা খুবই দু:খজনক। এতে আমাদের প্রাণী বৈচিত্রের ক্ষতি হচ্ছে। বণ্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। সুন্দরবনসহ পাথরঘাটা উপকুলের বন উজাড়সহ সুন্দরবন ধ্বংসকারী তৎপরতার সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সুন্দরবন আমাদের মানবকুলকে নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষতির হাতে থেকে রক্ষা করে। ফলে সুন্দরবনসহ পরিবেশ সুরক্ষায় আমাদেরকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সার্বিক তত্বাবধায়ন করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা আব্দুল মালেক। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
