ভাঙ্গুড়া প্রতিনিধি : ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। দুপুর তিনটা পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০-২৫ বছর বয়সী একজন যুবক ঈশ^রদী-জয়দেবপুর রেল লাইনের চরভাঙ্গুড়া এলাকায় বসেছিল। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও সোয়েটার। সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী থেকে বনলতা ট্রেন ওই যুবকের কাছাকাছি পৌঁছালে বারবার হুইসেল দেন চালক। এরপরেও ট্রেন লাইন থেকে না সরে যাওয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক। ভাঙ্গুড়া সদরের ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, নিহত যুবক এই এলাকার নয়। তাই তার পরিচয় জানা কোনভাবেই সম্ভব হয়নি। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, বিষয়টি জেনে ভাঙ্গুড়া থানা পুলিশের সাথে যোগাযোগ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
