এফএনএস স্পোর্টস: ঢাকা-সিলেট ঘুরে চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেখানেই ঘটেছে এক অনাকাক্সিক্ষত ঘটনা। টিম হোটেলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডে সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। চট্টগ্রামের র্যাডিসন হোটেলে রংপুর রাইডার্সসহ অবস্থান করছে বিপিএলের পাঁচটি দল। জানা গেছে, সোহান রংপুর রাইডার্সের এক কর্মকর্তার রুমে যেতে গিয়ে ভুল করে ফোর্ডের রুমে উঁকি দেন। এতে চটে গিয়ে সোহানকে বাজে মন্তব্য করে বসেন ফোর্ড। এতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার। পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা। এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রংপুরের ম্যানেজার শাহনিয়ান তানিন বলেন, ‘জিনিসটা এত বড়ই হয়নি যা দুইটা দলের যেভাবে হ্যান্ডেল করার কথা ছিল। কিন্তু তারপরও ছোটখাট কিছু হয়ে থাকলেও আমরা ম্যানেজার মিলে কিন্তু সমাধান করে দিয়েছি। পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সমাধান হয়ে যায়।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
