ক্রীড়া প্রতিবেদক : ওসামার দুর্দান্ত ব্যাটিং এ চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) এর ফাইনালে উঠেছে বিএসএল স্পোর্টিং ক্লাব। শুক্রবার সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তারা ৫ উইকেটে আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্স কে পরাজিত করে। চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিএসএল স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্স সব উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মামুনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। আর বিএসএল স্পোর্টিং ক্লাবের পক্ষে বেনজির রহমান শুভ ৩ উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৫ রান তুলে নেয় বিএসএল স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা। দলের পক্ষে মোহাম্মদ ওসামা ব্যাটিং এ ঝড় তোলেন। তার ১৯ বলে ৪৫ রান দলকে সহজে জয়ের বন্দরে নিয়ে যায়। আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্সের পক্ষে আতিক ২ উইকেট লাভ করেন। বিএসএল স্পোর্টিং ক্লাবের ওসামা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখী হবে মোক্তার মোল্লা ক্রিকেট ক্লাব বনাম বিএসএল স্পোর্টিং ক্লাব। উল্লেখ্য, চাটমোহর ক্রিকেট একাডেমীর উদ্যোগে গত ২৮ জানুয়ারি শুরু হয় জি প্রযুক্তি ডটকম প্রেজেন্টস সিপিএল এর চতুর্থ আসর। টি টোয়েন্টি এই ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশ নেয়। চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে গত চার বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে চলেছেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
