স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্বাধীনতা চত্বরের মাসব্যাপী বইমেলার সকল ষ্টলে শোভা পাচ্ছে পাবনার স্থানীয় লেখকদের বই। ষ্টলমালিকেরা খুব যত্ন করে তা প্রদর্শণ করছেন। স্থানীয় কবি লেখকদের বই বিক্রিও হচ্ছে বেশ। এবারের বইমেলায় স্থানীয় যেসব লেখকদের বই শোভা পাচ্ছে সেগুলো হলো সোহানী হোসেনের একজন আমি, ছিফাত রহমান সনমের মনভিটে, মোখলেস মুকুলের বাইশ শ বাইশ, সোহানী হোসেনের অনুপ্রেরণার নৈপথ্যে, ছিফাত রহমান সনমের অবেলার মেয়ে, সৈয়দা কামরুন্নাহার শিল্পীর তবুও তোমাকে, লাভলী ইমদাদের সাদা মেঘে বৃষ্টি, ফারহানা আক্তারের তোমার চোখেই বসন্ত আমার, ড. মনছুর আলমের গাঢ সবুজের বুকে অগ্নিগোলাপ, রেহানা সুলতানা শিল্পীর একজনই সে, সাইদা আখতার কল্পনার অবসরের কবিতা, নুরুল ইসলামের জীবন লীলা ও তারেক খানের তুমি না এল মেঘ জমে। এবারের বইমেলা ঘিরে সর্বাধিক বিশটি বই প্রকাশ করেছে মহীয়সী প্রকাশ বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধান প্রকাশক রেহানা সুলতানা শিল্পী। প্রতিদিন সন্ধ্যায় কবি ও লেখকদের আড্ডা চলছে হেলো পাবনা ও পাবনা লেখক ঐক্যের ষ্টলে। সোহানী হোসেনের তরঙ্গ প্রকাশনীর ষ্টলে উঠতি বয়সী ছেলে মেয়েদের প্রচন্ড ভীড়। দৃষ্টিনন্দন সাজে সাজানো ষ্টলটিতে অনেকেই ছবি তুলছেন, উঠছেন সেল্ফি। পাঠশালা ও প্রথমার ষ্টলে বেশ ভালো বই বিক্রি হচ্ছে। জেলা যুবলীগের ষ্টলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিময় রাজনৈতিক জীবন নিয়ে বেশ কিছু দুর্লভ বই শোভা পেয়েছে। মেলা চত্বরে থাকা অনুজা সাহা এ্যানীর মায়ের পরশ নামের খাবার ষ্টলটিতে ব্যাপক বিক্রি হচ্ছে নানা রকমের খাবার, সাথে চা ও কফির ব্যবস্থা থাকায় তা এক অন্যরকমের আনন্দ মেলাচত্বরে থাকা অনেকের জন্যই। এবারের বইমেলাতে থাকা ষ্টলগুলো হলো তরঙ্গ প্রকাশনী, বিকিকিনি মার্ট, মহীয়সী প্রকাশ, পাঠশালা, প্রথমা, তাম্রলিপি, হেলো পাবনা, পাবনা লেখক ঐক্য, সৎসঙ্গ পাবলিশিং হাউজ, নীলাকাশ, বৌটুবানী পাঠাগার, বই আড্ডা, প্রিয়মুখ, স্পর্শ পাঠাগার, পাবনা জেলা যুবলীগ, দারুস সালাম বাংলাদেশ, রহমানিয়া লাইব্রেরী, রুপালী বইয়ের রাজ্য, কলি প্রকাশনী ও মায়ের পরশ। প্রতিটি ষ্টল মালিক জানান, বই বেশ ভালো বিক্রি হচ্ছে, শিশু ও নারী ক্রেতাদের বই কেনার দিকে আগ্রহ বেশি বলে জানান তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
