এফএনএস বিনোদন: এক সময়ের জনপ্রিয় ব্যান্ড আর্ক দীঘদিন অনিয়মিত হয়ে পড়ায় মন খারাপ ছিল তাদের শ্রোতা-দর্শকদের। প্রিয় ব্যান্ডের ফেরার অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে গত বছরই নীরবতা ভেঙেছেন তারা। নিয়মিত দেশ-বিদেশে কনসার্ট করে বেরিয়েছে আর্ক।দর্শকদের ভালোবাসায় আবারও সিক্ত হচ্ছেন ব্যান্ডটির তারকা শিল্পী হাসান। চলতি বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় কনসার্ট করেছে আর্ক। এছাড়াও এক ডজনের বেশি কনসার্টে চুক্তিবদ্ধ হয়েছে দলটি। শুধু তাই নয়, শিগগির ভক্তদের নতুন গান উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। হঠাৎ এমন ব্যস্ততা বেড়ে যাওয়ায় দলটির বর্তমান সদস্যরাও বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।ব্যান্ডের গিটারিস্ট এসআই সুমন বলেন, ‘আর্ক দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। দীর্ঘসময় ধরে আমাদের ব্যান্ডের নতুন কোনো গান নেই। কিন্তু আমরা আমাদের শ্রোতাদের থেকে বিচ্ছিন্ন নই। তারা আগের মতোই আমাদের ভালোবাসেন। তাদের কারণেই আমরা স্টেজে নিয়মিত পারফর্ম করছি। দেশের বিভিন্ন জেলা থেকে কনসার্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা আনন্দিত। আর্ক দর্শকদের জন্য নিয়মিতই এখন কনসার্ট করবে। পাশাপাশি নতুন গান নিয়েও চিন্তা করছে।’ বর্তমানে আর্ক ব্যান্ডে মূল ভোকাল হিসেবে আছেন হাসান। কি-বোর্ড ও ভোকাল হিসেবে আছেন টিংকু আজিজুর রহমান। গিটারে এসআই সুমন, আসাইফ হোসাইন নমন, ইরশাদ আলী নিপু এবং ড্রামসে আছেন ইমতিয়াজ আলী জিমি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
