স্টাফ রিপোর্টার : অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বইমেলা মঞ্চে গতকাল রাতে অনুষ্ঠিত হয় জমজমাট বাউল গানের আসর। সদরের সিংগা লালন বহুমূখী বাউল ক্লাবের শিল্পীরা পরিবেশন করেন বাউল গান। সন্ধ্যায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান পরিবেশন করেন অনুরনণ। সন্ধ্যায় হলি চাইল্ড স্কুলের শিশু শিক্ষার্থীরা পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকালে মেলা মঞ্চে অনুষ্ঠিত হয় শিশুদের নৃত্য প্রতিযোগিতা। শৈল্পিং ঢং এ শিশুদের অপরূপ নয়নাভিরাম নৃত্য মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। শিশুদের নৃত্য প্রতিযোগিতা ও শিশু স্কুল হলি চাইল্ডের পরিবেশনা কারনে শিশু ও তাদের অভিভাবকদের জমজমাট উপস্থিতিতে প্রাণবন্ত ছিলো বইমেলা চত্বর। গতকাল সন্ধ্যার আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ। আলোচনা করেন বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, পড়শীর নির্বাহী পরিচালক মালা সরকার, পল্লী একতা উন্নয়ন সংস্থা রুডোর পরিচালক খন্দকার লুৎফর রহমান, শুচিতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ, আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবু হানিফ, দিগন্ত সমাজ কল্যাণ সমিতির সমন্বয়কারী ময়নুল হক ও ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন ড. মো. হাবিবুল্লাহ ও এড. মোশফেকা জাহান কনিকা। বিকালের সাংস্কৃতিক পর্বের সার্বিক তত্বাবধায়ন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রলয় চাকী। অসংখ্য দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। মাসব্যাপী বইমেলার আয়োজক প্রতিষ্ঠান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সকলকে বইমেলাতে আমন্ত্রণ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
