বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর ঢাকায় অনুষ্ঠিতব্য আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষে সংগঠনের পাবনা শহর এলাকা শাখার উদ্যোগে গতকাল বাদ আছর বড় বাজার জমঈয়তের জামে মসজিদে এক আলোচনা সভা শহর শাখার সভাপতি আলহাজ¦ সাজ্জাদ প্রামানিক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন শহর শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন, সহ সভাপতি শাহ আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মির্জা জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াছেকুজ্জামান, অর্থ সম্পাদক ছিদ্দিকুর রহমান প্রমূখ। সভা পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারী শাইখ মো. ছানাউল্লাহ। সভায় আগামী পবিত্র রমজান মাস উপলক্ষে শহর এলাকার ১৪ টি শাখার সাংগঠনিক সভা করার ও যে সকল শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেখানে নতুন কমিটি গঠন করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
