আটঘরিয়া প্রতিনিধি: উপজেলার শ্রীকান্তপুর আব্দুর রাজ্জাকের বাড়ির সামনের সড়কে উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের শট সার্কিট থেকে চলন্ত ট্রাকে আগুন লেগে সোলাসহ ট্রাকের (নম্বর- ঢাকা-মেট্রো-ট ১৪-৪৫৮৩) নম্বরের কিছু অংশ পুরে ভস্মিভূত হয়েছে। শুক্রবার বিকাল চারটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ট্রাক মালিক রুবেল হোসেন জানান, তার বাড়ি ঈশ^রদীতে, তিনি বলেন আমার ট্রাকের কিছু অংশ পুরে গেছে তাতে আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ট্রাক ড্রাইভার লিটন হোসেন ও হেলপার মনোরঞ্জন দাস বলেন, আমরা ট্রাকবোঝাই শোলা নিয়ে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু রাস্তায় কিছু বুঝে ওঠার আগেই এই আগুনের লেলিহান পুরো ট্রাকের চারিদিকে ছড়িয়ে পড়ে। মূহুর্তের মাঝে ট্রাকের শোলা পুড়ে ছাই হয়ে যাচ্ছিলো তা দেখে প্রথমে পথচারীরা এবং এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হলে স্থানীয় ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে এক ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হন। ট্রাকে থাকা সোলা পুড়ে ছাই হয়ে গেছে। ট্রাকেরও ব্যাপক ক্ষতি হয়েছে এ ঘটনায় বলে জানান প্রত্যক্ষদর্শিরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
