এফএনএস বিদেশ : গাজাজুড়ে হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সবচেয়ে বেশি লড়াই হচ্ছে দক্ষিণ, পশ্চিম ও উত্তর গাজায়। এসব এলাকায় অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তাদের সঙ্গে লড়াইকালে মধ্যগাজায় বেশকিছু হামাস যোদ্ধা নিহত ও আটক হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসেও বেশ কিছু হামাসের সাইটে অভিযান চালানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, হামাসের কাছ থেকে রকেট চালিত গ্রেনেড, অ্যাসল্ট রাইফেলসহ সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস বলেছেন, রাফায় অবস্থান করা লাখ লাখ ফিলিস্তিনি চরম বিপর্যয়ের মুখোমুখি। তাদের যাওয়ার জন্য কোনো নিরাপদ স্থান নেই। মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব যেন কমছেই না। বরং গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে তারা হামলা চালায়নি। এই উপত্যকার কোথাও এখন নিরাপদ নয়। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাসের বেশি সময় ধরে সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
