স্টাফ রিপোর্টার : ৩৬ গ্রাম হেরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সদরের মহেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী মো. আরিফ (৩০) উক্ত এলাকার মো. সিদ্দিকের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন্, তার সাথে ছিলেন এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম, এএসআই (নিরস্ত্র) মামুন অর রশিদ, এএসআই(নিরস্ত্র) আমিনুর রহমান। ডিবির ওসি তুহিন জানান, জেলাকে অপরাধ ও মাদকমুক্ত করতে পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
