স্টাফ রিপোর্টার : ছুরিকাঘাতে হত্যা চেষ্টা মামলার এজাহারভূক্ত আসামী ঈশ^রদীর আওতাপাড়ার শাহাবুল সরদারের ছেলে নাঈম (২০) কে গ্রেফতার করেছে র্যাবের চৌকষ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় রোববার সকালে কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এবং মেজর মোঃ নাইম আহম্মেদ এর যৌথ নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি এবং র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদাহ এর চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা মুহাম্মদপুর থানার হাটবাড়ী গ্রামের ফাইভ স্টার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে গ্রেফতার করা হয় নাঈমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা করার কথা স্বীকার করে। তাকে ঈশ^রদী থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
