মাসুদ রানা : আটঘরিয়া সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাঈম্মীন হোসেন চঞ্চল, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ, থানার অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান। ৬০টি ইভেন্টে প্রায় ১২ শ শিক্ষার্থী অংশ নেয় ক্রীড়া প্রতিযোগিতায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
