ষ্টাফ রিপোর্টার : জেলার বিশিষ্ট তুলা ব্যবসায়ী আব্দুর রশিদ চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজিড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তিনি বেশ কিছুদিন হৃদরোগে ভূগছিলেন। তিনি দক্ষিন রাঘবপুরের মহিষের ডিপো এলাকার মরহুম বুদে শেখের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সদালাপী ব্যবসায়ী রশিদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার এলাকা ও শহরের নিউমার্কেট সংলগ্ন তুলপট্রিতে। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল বাদ যোহর আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সকল পরিচিতিজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
