এফএনএস বিদেশ : উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলের সমুদ্রে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, পিয়ং ইয়ং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই ক্ষেপণাস্ত্রের ধরণ এখনো জানা যায়নি। খবর রয়টার্সের। ২৮ জানুয়ারি পিয়ংইয়ং এর পূর্ব উপকূলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দুই দিনের মাথায় পশ্চিম উপকূলে আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। যুদ্ধের শঙ্কায় দুই কোরিয়ায় উত্তেজনা এখন চরমে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ গত সপ্তাহে জানিয়েছে, দেশটি একটি নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
