স্টাফ রিপোর্টার : মোঃ শামসুল হক টুকু এমপি একাদশের পর দ্বাদশ জাতীয় সংসদেও ডেপুটি স্পীকার হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন। গতকাল দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত করা হয়। গতকার মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে নির্বাচিত স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সভাপতিত্বে ডেপুটি স্পীকার পদের নির্বাচনে ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন মোঃ মকবুল হোসেন এমপি। ডেপুটি স্পীকার নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সংসদ সদস্যগণের কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে মোঃ শামসুল হক টুকুকে ডেপুটি স্পীকার পদে নির্বাচিত হন। এরপর মহামান্য রাষ্ট্রপতি ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকুকে শপথ বাক্য পাঠ করান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। এরপূর্বে গত ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় তাকে ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত করা হয়েছিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
