মাসুদ রানা : আটঘরিয়ার দেবোত্তর জোনে আশা শিক্ষা কর্মসূচির আওতায় ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আশা দেবোত্তর শাখায় ২দিন ব্যাপী কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়। আশার শিক্ষা অফিসার আনোয়ার শাফী এর দিক নির্দেশনায় মঙ্গলবার প্রথম দিনের কর্মশালায় বিভিন্ন এলাকার পনের জন শিক্ষা সেবিকার মধ্যে প্রশিক্ষণ শুরু করেন। জানা গেছে, এ শিক্ষা কর্মসূচী ২দিনব্যাপী চলবে। কর্মসূচির প্রশিক্ষক আটঘরিয়া উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর কামরুল হাসান এ কর্মশালায় প্রাথমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস করা, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেওয়া পাঠ আয়ত্ত করতে সহায়তা করা, প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদান করা এবং প্রাক প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুুত করা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা পাবনা অফিসের সিনিয়র (ডিএম) নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আশা দেবোত্তর জোনের রিজিওনাল ম্যানেজার (আরএম) আবু হেলাল। এসময় দেবোত্তর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক সিনিয়র ( বিএম) জয়নাল আবেদীন, শিক্ষা সুপারভাইজার রুবেল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
