স্টাফ রিপোর্টার : ২৯০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ দল। এ সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানার মিরপুর বাসষ্ট্যান্ড এলাকায় পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার পশ্চিম জগথা (এমপি পাড়া) এর মৃত মোবারক হোসেনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৭) কে। ধৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
