সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলা ভূমি অফিসের সৌন্দর্য বর্ধনে অফিস চত্বরে প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন ফুলের বাগান। সেই সঙ্গে মিস কেসসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শুনানীর জন্য নির্মিত এজলাস কক্ষের শোভা বর্ধনে গ্রহণ করা হয়েছে আধুনীক এবং সময়োপযোগী পদক্ষেপ। উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ আসলাম সরকার জানান, দীর্ঘদিন ভূমি অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে প্রথমে জরাজীর্ণ তথা পরিত্যক্ত ওই অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এর পর তিনি ভূমি অফিসের সৌন্দর্য বর্ধনে পরিত্যক্ত ওই জায়গায় গোলাপ, গাঁদা, পলাশ এবং রাধাচূড়াসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করেন। সেই সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ভূমিসেবা গ্রহিতার একটু আরাম আয়েশের কথা বিবেচনা করে মিস কেস শুনানীর জন্য নির্মিত এজলাস কক্ষে উন্নত চেয়ার-টেবিলের ব্যবস্থা করার পাশাপাশি কক্ষটির শোভা বর্ধন করেন। ভূমি অফিসে আগত সেবা গ্রহিতা কাজেম উদ্দিন মাস্টার বলেন সুজানগর উপজেলা ভূমি অফিস এখন শুধু ভূমি অফিস নয়, এটি যেন এখন এক খণ্ড ফুলের বাগিচা। সত্যই ভূমি অফিস এখন সেবা গ্রহিতাদের জন্য এক অনন্য প্রতিষ্ঠান। সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন ভূমি অফিস আমার প্রাণের প্রতিষ্ঠান। ভূমি অফিস আমার জীবিকা নির্বাহের প্রতিষ্ঠান। সুতরাং ওই অফিস চত্বর জরাজীর্ণ এবং মিস কেস শুনানীর এজলাস কক্ষ যেন তেনো থাকতে পারেনা। আর সেকাণে আমি ভূমি অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগান প্রতিষ্ঠা করেছি আর মিস কেস শুনানীর এজলাস কক্ষটি আধুনীক সাজে সাজিয়েছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
