এফএনএস আন্তর্জাতিক: হনুমান পতাকা উত্তোলন ও অপসারণ নিয়ে ভারতের কর্ণাটকের মান্ডিয়ার কেরাগোডু গ্রামে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি বিতর্ক, রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভ এবং পুলিশের হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছে। পরিস্থিতির কারণে সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। খবর এনডিটিভি। গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে পতাকাদণ্ডটি স্থাপন করা হয়েছিল। কিন্তু ওই দণ্ডে হনুমান পতাকা স্থাপনের অনুমতি দেননি পঞ্চায়েত। পতাকা স্থাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কর্মকর্তাদের হনুমান পতাকাটি অপসারণ করতে অনুরোধ করায় পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। গ্রামবাসীরা অবশ্য এই পতাকা না সরানোর সিদ্ধান্তে অটল। কয়েকজন ব্যক্তি এই বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করার অভিযোগও উঠেছে। বিজেপি, জেডি (এস) এবং বজরং দলের সদস্যরা অপসারণের বিরুদ্ধে প্রতিবাদে গ্রামবাসীদের সাথে যোগ দেয়। শনিবার গ্রামবাসীরা তাদের দোকান বন্ধ করে দিলে বিক্ষোভ বেড়ে যায়। ২৮ জানুয়ারি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পতাকা সরানোর জন্য গ্রামে পরিদর্শন করেছিলেন। তখন গ্রামবাসী এক হয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে ‘গো ব্যাক’ (চলে যাও) স্লোগান দিতে থাকে। বিক্ষোভের সময় স্থানীয় কংগ্রেস বিধায়ক রবি কুমারের ব্যানার ভাঙচুর করা হলে বিতর্ক রাজনৈতিক মোড় নেয়। সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পতাকা অপসারণের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা ও হিন্দু কর্মীরা। গতকাল সোমবার বেঙ্গালুরুর মাইসুরু ব্যাঙ্ক সার্কেলে একটি নির্দিষ্ট বিক্ষোভে বিজেপি কর্ণাটকের সমস্ত জেলায় প্রতিবাদ করার পরিকল্পনা ঘোষণা করেছে। অস্থিরতা নিরসনে পুলিশ লাঠিচার্জ করে হনুমানের পতাকা সরিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। সরকারী সূত্র জানিয়েছে, হয়েছিল, বিজেপি এবং জেডি(এস) কর্মীদের সক্রিয় অংশগ্রহণে পতাকাদণ্ডটি কেরাগোডু এবং আশপাশের ১২টি গ্রামের বাসিন্দাদের অর্থায়নে স্থাপন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
