বিশেষ প্রতিনিধি : আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান। জ্যেষ্ঠ সহকারি শিক্ষক কে এম শুকুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান ও সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও পাবনা পৌরসভার ১নং প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, ধর্ম শিক্ষক আব্দুল হামিদ খান, সহকারী শিক্ষক আফরোজা খাতুন, কেএম আবুল হোসেন, হুমায়ন কবির, মিজানুর রহমান, মেরিনা আক্তার, দেলোয়ার হোসেন, আফতাব উদ্দিন, আল আমিন খান, সাইমা ইয়াসমিন, শামীমা আক্তার, নার্গিস আরা, মৌসুমী খানম, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী, সাবেক সদস্য জালাল আহমেদ প্রমূখ। উদ্বোধনী প্যারেড করেন ফারজানা রহমানের দল ও দেতালি বাঙ্গালী উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন নবম শ্রেনীর লামিয়া। ক্যারাতে কৌশল প্রদর্শন করেন সেনসি ইরা সিদ্দিকা ও তার দল এবং মশাল দৌড় দেন বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী নুরানি কবির ও গীতা পাঠ করেন মৃন্ময়ী বিশ^াস মেধা। বেশ কয়েকটি ইভেন্টে আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন অভিভাবকবৃন্দ ও সূধীজন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
