সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ওই সকল প্রতিযোগিতায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। সকাল ১০টায় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রথমে মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আখতারুজ্জামান জর্জ। এর পর সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির সুজানগর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাস, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ঘোড়াদহ জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
