স্টাফ রিপোর্টার : বিসিক এর উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চত্বর মাঠে ১০ দিনের উদ্যোক্তা মেলা শেষ হয়েছে। গতকাল রোববার রাতে জেলা বিসিক এর উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুল রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। এবারের মেলায় ৫০ জন উদ্যোক্তা আলাদা আলাদা ৫০টি স্টোলে তাদের পণ্যের পর্ষদ সাজিয়ে বসেছেন। উদ্যোক্তারা নিজেদের তৈরি ও সংগৃহিত হস্তশিল্প, কারুশিল্প, হাতে তৈরি পোষাক, পিঠা, কেক, বাঁশের তৈরি সামগ্রী, ফুলের গাছ, শীতের পোষাক, পাটের তৈরি সামগ্রী নিয়ে মেলোতে অংশ নেন। আয়োজকরা জানান পুরো মেলায় ১ কোটি ২১ লাখ টাকার বেচা বিক্রি হয়েছে। নিজস্ব পণ্য ও অগ্রাধিকার নিয়ে মেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করেন ফেমাস হ্যান্ডিক্রাফট উদ্যোক্তা আফরোজা আক্তার, দ্বিতীয় হয়েছেন মহন গার্মেন্টস উদ্যোক্তা মোঃ মহন, তৃতীয় হন পিওর ফুড পয়েন্ট উদ্যোক্তা মনিরুল ইসলাম। অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
