স্টাফ রিপোর্টার : ১ টি বিদেশী ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড কার্তুজসহ কোরবান শেখ নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা কোম্পানীর একটি চৌকষ অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় শনিবার সন্ধ্যায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহ্তেশামুল হক খান এর নেতৃত্বে জেলার সদর থানার পাবনা- আতাইকুলা মহাসড়কের জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদে তাদের কাছে খবর ছিলো যে, একজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে জালালপুর বাজারস্থ নূর হোটেল এর দোকানের সামনে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় সেখান থেকে উল্লেখিত হাতিয়ারসহ গ্রেফতার করা হয় রাজবাড়ী জেলার কাকিলদাইর গ্রামের দিরাজ শেখের ছেরে কোরবান শেখ (৫৮) কে। ধৃত কোরবানের বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় আরো একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
