সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের চরাঞ্চলের জমিতে শীতকালীন টমেটো চাষ করে কৃষকের ভাগ্যবদলে গেছে। তাদের অভাবের সংসারে দেখা দিয়েছে সুখের হাসি। সেই সঙ্গে চরাঞ্চলের মানুষ ক্রমাগত টমেটো চাষে ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাগরকান্দী, নাজিরগঞ্জ এবং ভায়না ইউনিয়নে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। ওই সব চরাঞ্চলের জমিতে ধানপাট তেমন ভাল হয়না। বলতে গেলে কৃষকেরা বেশিরভাগ সময় ওই সকল জমিতে ধানপাট আবাদ করে লোকসানে পড়েন। এতে তাদের সংসারে অভাব-অনটন দেখা দেয়। সেকারণে এলাকার শতাধিক কৃষক গত ৭/৮বছর উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে চরাঞ্চলের জমিতে মিন্টু সুপার এবং হিরো সুপারসহ বিভিন্ন জাতের শীতকালীন হাইব্রিড টমেটো চাষ করে আসছেন। এ বছর তারা ৫৫০হেক্টর জমিতে ওই টমেটো চাষ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময় সার-বিষ দেওযায় অধিকাংশ জমিতে টমেটোর ফলন বেশ ভাল হয়েছে। উপজেলার খলিলপুর গ্রামের টমেটো চাষী মাসুদ শেখ বলের প্রতি বিঘা জমিতে এ বছর ২৫০ থেকে ২৭০ মণ পর্যন্ত টমেটো উৎপাদন হয়েছে। বর্তমানে হাট-বাজারে টমেটোর বাজারও বেশ ভাল। ফলে উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি লাভ হচ্ছে। একই এলাকার টমেটো চাষী আমিনুল ইসলাম বলেন, গত ৪/৫বছর আগেও তার সংসারে অনেক অভাব-অনটন ছিল। কিন্তু বর্তমানে তিনি ৩/৪বিঘা জমিতে টমেটো চাষ করে সংসারে সচ্ছলতা ফিরে পেয়েছেন। তিনি এখন পরিবারপরিজন নিয়ে সুখে আছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন শীতকালীন টমেটো চাষে খরচ কম লাভ বেশি। সেকারণে এ বছর উপজেলার শতাধিক কৃষক উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে চরাঞ্চলের জমিতে টমেটো চাষ করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
