স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ^বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন (রুয়া) পাবনা শাখার উদ্যোগে চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার করকোলায় অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। রাজশাহী এ্যালামনাই এসোসিয়েশন (রুয়া) পাবনা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু। এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ও সম্প্রদায় প্রধান খিতিস দাস। শেষে রুয়ার উদ্যেগে আগত অতিথিবৃন্দ দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি মেনহাজ উদ্দিন, সহ-সম্পাদক মিনহাজুল হক মিন্টু, আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, বাবুল আক্তার, দপ্তর সম্পাদক ড. আব্দুল মজিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. হাসিবুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল আওয়াল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামসুন্নাহার বর্ণা, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, সদস্য নয়ন কুমার কুন্ডু ও শাম্মী আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
