স্টাফ রিপোর্টার : জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হলো চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) এর চতুর্থ আসর। চাটমোহর ক্রিকেট একাডেমীর উদ্যোগে শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমীর সভাপতি রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এলাহী বিশু, চাটমোহর পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন ও চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক ফজলুল হক কালু প্রমূখ। চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় আরডিসি রেলবাজার ৩ উইকেটে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘকে পরাজিত করে। চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, আমার স্বপ্ন এই ক্রিকেট একাডেমীর খেলোয়াররা জাতীয় পর্যায়ে খেলবে। ইতিমধ্যে ২০২৩ সালে আমাদের দু’জন খেলোয়ার বিকেএসপিতে সুযোগ পেয়েছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আরো অনেকদূর এগিয়ে যেতে পারবো আমরা। তিনি জানান, তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে গত চার বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে চলেছে চাটমোহর ক্রিকেট একাডেমী। টি টোয়েন্টি এই ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডে মোট ১২টি খেলা শেষে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি দু’টি সেমিফাইনাল এবং ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
