এফএনএস বিনোদন: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও দেখা গেছে তাকে। তার জীবনের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রাম। কারণ বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রজনীকান্ত।পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে ১৬৯টি সিনেমায় অভিনয় করেছেন রজনীকান্ত। বিচিত্র সব চরিত্র রূপায়ন করতে দেখা গেছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারের এ পর্যায়েও তার একটি কাক্সিক্ষত চরিত্র রয়েছে, তা হলো- ট্রান্সজেন্ডার। ২০১৯ সালে এই চরিত্রে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন। যদিও তা এখনো পূর্ণ হয়নি। চার বছর আগে রজনীকান্ত তার অভিনীত ‘দরবার’ সিনেমার ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে যোগ দেন। এ সময় এক সাংবাদিক তার কাক্সিক্ষত চরিত্র প্রসঙ্গে জানতে চান। জবাবে এই অভিনেতা বলেন, ‘আমি প্রায় সব ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছি। আমি একজন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করতে চাই।’ মূলত, পুরোনো এই ভিডিও নতুন করে এক্সে (টুইটার) শেয়ার করেছেন ভারতীয় এক চলচ্চিত্র সমালোচক। আর সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা নিয়ে এখন রীতিমতো চর্চা চলছে। রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’। দীর্ঘ দুই বছর পর এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেন এই অভিনেতা। গত বছর সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। বর্তমানে তার হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
