জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পাবনা সদর উপজেলা শাখার অন্তর্গত গয়েশপুর ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে এক প্রাক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সংগঠনের ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুস সামাদ। পরিচালনা করেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইকবাল হোসেন। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সদর থানা বিএনপির সাবেক সভাপতি কে এম মুছা, সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লালু, পৌর সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদত হোসেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামানিক, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিন উদ্দিন, সদর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক এনামুল হক মন্টু, মালঞ্চি ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক আখতার হোসেন প্রমূখ। সভায় বক্তারা বলেন বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণে মানুষের নাভিশ^াস ঘটছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারন মানুষ ইচ্ছে করলেই নিজের মতো করে কিছু কিনতে পারছে না, পরাধীনতার মাঝে মানুষ সময় কাটাচ্ছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে অমানবিক আচরণ সরকার করেছে, তা এদেশের রাজনৈতিক ইতিহাসের কলংকজনক ঘটনা। ফলে দেশের মানুষকে এই জিম্মিদশা থেকে মুক্ত করতে আগামী দিনে তৃণমূল পর্যায়ে আন্দোলন সংগ্রামকে বেগবান করে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিসহ জনগনের বিজয়কে নিশ্চিত করার প্রতিশ্রুতি রাখতে হবে। সদর থানা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা যে কোনো আন্দোলনে প্রথম কাতারের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ। আগামী দিনে রাজপথ প্রকম্পিত করে তুলতে এখন থেকে সেভাবেই সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নেতাকর্মীদের প্রতি সভা থেকে আহবান জানানো হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
