আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার চৌকিবাড়ি মোস্তফা বিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মাদ্রাসার কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন দুলাল সরদার। প্রধান অতিথি ছিলেন মধুপুর সিদ্দিকিয়া দরবার শরীফের পীর মাওলানা নাজমুদ্দৌলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার আলহাজ¦ মাওলানা আব্দুল মজিদ, সহসুপার আলহাজ্ব আছগর আলি, সিনিয়র শিক্ষক ফজলুর রহমান খান, আলমগীর কবির খান, আকতারুজ্জামান খান, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আয়শা পারভীন, সাঈদা সুলতানা, মাওলানা আব্দুল আলিম,মাওলানা বাকীবিল্লাহ, মাওলানা আক্কাছ আলী , জুনিয়র শিক্ষক আব্দুস সোবহান, এবতেদায়ী প্রধান মাওলানা হযরত আলি, মাওলানা আলাউদ্দিন, ক্বারী আব্দুস সামাদ। দোয়া পরিচালনা করেন মধুপুর সিদ্দিকিয়া দরবার শরীফের পীর নাজমুদ্দৌলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
