মহাসীন মল্লিক : রাতের আঁধারে সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আব্দুল্লাহ নামের এক কৃষকের প্রায় ৭০ টি হাইব্রিড পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে এ কাজ করে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক সাঁথিয়া থানা পার করমজা গ্রামের হাজী সন্তোষ মোল্লার ছেলে। তিনি জানান, কেটে নেওয়া গাছগুলোতে ফল ধরার সময় হয়েছিল। ৩ মাস আগে তিনি দেড় বিঘা জমিতে ছয় ফুট পর পর প্রায় ১ হাজার পেঁপে গাছ চারা রোপণ করেছিলেন। এর পেছনে চাষ শ্রমিক সারসহ তার প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে। রোববার সকালে জমিতে এসে দেখতে পান প্রায় ৭০টা গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। পেঁপে গাছগুলো সঠিক ভাবে পরিচর্যা করে বড় করতে পারলে প্রায় ৫ লাখ টাকা পেঁপে বিক্রি করতে পারতাম । তিনি অভিযোগ করেন, একই গ্রামের মোঃ রশিদ গং সাথে দীর্ঘদিন ধরে আমাদের ঝামেলা হচ্ছে। আমার ধারণা হচ্ছে তারেই জের ধরে আমার পেঁপে গাছগুলো তার বাহিনী দিয়ে কোন এক সময়ে রাতের অন্ধকারে গাছগুলো কাটাতে পারেন। সাঁথিয়া থানার ডিউটি অফিসার জানান, এ সম্পর্কিত একটি ঘটনার অভিযোগ পেয়েছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
