এফএনএস বিদেশ : আফগানিস্তানের মাটিতে ভেঙ্গে পড়ল মস্কোগামী একটি ভারতীয় যাত্রীবাহী বিমান। গতকাল রোববার সকালে বাদাখশানের ওয়াখান অঞ্চলে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে বিমানটি। বাদাখশান প্রদেশের তালেবানের তথ্য ও সংস্কৃতির দপ্তরের প্রধান জাবিউল্লাহ আমিরি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তালেবানের তরফ থেকে দাবি করা হয়, বিমানটি ভারতীয় ছিল। তবে ভারতের কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি মরোক্কোয় রেজিস্টার্ড বিমান হতে পারে। তবে বিমানটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে যাত্রীবাহী বিমানটি তোপখানেহ পর্বতে বিধ্বস্ত হয়ে পড়ে। করণ, মানজান এবং জিবাক জেলা জুড়ে এই পর্বত বিস্তৃত রয়েছে। তালেবানের তথ্য ও সংস্কৃতির দপ্তরের প্রধান জাবিউল্লাহ আমিরি দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, বিমান ভেঙে পড়ার ঘটনার তদন্ত করতে সেই এলাকায় একটি দলকে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারি সূত্র থেকে কোনো হতাহত বা দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। এদিকে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ভারতীয় এবং আন্তর্জাতিক বিমান সংস্থার সকল মস্কোগামী বিমান বিগত দিনে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি হয়ত চার্টার্ড উড়ান ছিল। এমনিতেই বিগত কয়েকদিন ধরেই উত্তর ভারত জুড়ে কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে বিমানের টেকঅফ এবং অবতরণে সমস্যা দেখা দিয়েছে। তবে আফগানিস্তানের আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল, নাকি বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি থাকার জেরে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ওই বিমানে যাত্রী থাকার বিষয়টি নিশ্চিত করা গেলেও তাতে কে ছিলেন, তা এখনও জানা যায়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
