স্টাফ রিপোর্টার : যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। এরা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। গতকাল শনিবার ঈশ^রদী উপজেলার পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন নাছিম (৪৫) ও অমিত কুমার কুন্ডু (৪০)। নিহত দুজন ঈশ^রদী ইপিজেডের রেনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন। আহতরা হলেন আতিয়ার (৩৩), আমিনুল ইসলাম (৪৪) ও আব্দুল কাদের (৩৫)। নিহতদের মাঝে নাছিম ঈশ^রদী উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে ও অমিত কুন্ডু পাবনা শহরের রাধানগরস্থ মহিদুল ডাক্তারের গলির বাসিন্দা এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী বড় বাজার সংলগ্ন সাদেক মার্কেটের সঞ্জীব স্টোরের মালিক প্রয়াত সুবোধ কুন্ডুর ছেলে। তিনি ব্যবসায়ী সঞ্জয় কুমার কুন্ডু ও পুলিশ অফিসার সুমিত কুন্ডুর ভাই। অত্যন্ত সদালাপী অমিতের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাধানগরসহ নানাস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার বন্ধুমহলে। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ স্যানাল জানান, সকালে পাবনা থেকে একটি মাইক্রোবাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাইক্রোবাসটি পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচজন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় তাদের মধ্য থেকে নাছিম ও অমিত কুন্ডুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি আশীষ স্যানাল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
