স্টাফ রিপোর্টার : দেশ বরেণ্য কীটতত্ত্ববিদ, বাংলাদেশ পাট গবেষণা ইনষ্টিটিউটের সাবেক মহা পরিচালক কৃষিবিদ ড. আমিরুল ইসলাম শেলী গত ১৮ জানুয়ারি ঢাকায় বনানীর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তার জন্ম ঈশ^রদীর রূপপুর গ্রামে। শৈশব এবং কৈশোর পেরিয়ে এখানেই তিনি বেড়ে উঠেছিলেন, তিনি পাকশীর বাংলাদেশ রেলওয়ে সরকারি চন্দ্র প্রভা বিদ্যাপীঠ থেকে ১৯৫২ সালে কৃতিত্বের সহিত মেট্রিকুলেশন ডিগ্রীঅর্জন করেন। তিনি ততকালীন পূর্ব পাকিস্তান এগ্রিকালচারাল ইনিষ্টিটিউট (বর্তমান শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়) থেকে ৫০ এর দশকে এগ্রিকালচার বিষয়ে গ্রাজুয়েশন সম্পূর্ণ করে তৎকালীন পাকিস্তান কৃষি গবেষণা ইনিষ্টিটিউটে সাইন্টিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বহি:বিশ^ থেকে মাস্টার্স লিড-পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তিনি একজন দেশ বরেণ্য কীটতত্ত্ববিদ ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনষ্টিটিউটের মহা পরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেছেন। ব্যক্তিজীবনে খুবই হাসি-খুশি, মিশুক ও সদালাপী মানুষ ছিলেন এবং একজন ভালো মানুষ ছিলেন তিনি। শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাজা শেষে তাকে ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
