বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে বিভিন্ন পদে আগ্রহী পদ প্রত্যাশীদেরকে আগামী ২৭ জানুয়ারির মাঝে জীবন বৃত্তান্ত জমা দেবার জন্য আহবান করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারন সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় আগ্রহীরা অধ্যায়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র,সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ২ কপি সিভি জমা দেবেন। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আদনান শেখ স্বাক্ষর (০১৭৩৭-১৬৪৬৩৮) ও আবির হাসান মিঠুন (০১৭৩৮-৪১৬৪৩৩) এর কাছে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্তে জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে নেতৃবৃন্দ জানান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
