মাসুদ রানা : স্টেশনে যাত্রা বিরতির পরে রওনা দেয় ট্রেন। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকে। এ অবস্থায় আলাউদ্দিন (৪৮) নামে একজন সবজি ব্যবসায়ী দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। ট্রেনের বগির দরজার সিঁড়িতে পা দেয়ার সময় হাত পিছলে নিচে পড়ে যান তিনি । এতে আলাউদ্দিনের দুই পা ট্রেনের চাকার নিচে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল শনিবার সকালে ভাঙ্গুড়া পৌর শহরের বড়াল ব্রিজ রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বলাইগাতি গ্রামের আজহার উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈশ^রদী থেকে ঢাকাগামী ঢাকা মেইল নামে একটি ট্রেন সকাল ছয়টার দিকে বড়াল ব্রিজ স্টেশনে কয়েক মিনিটের যাত্রা বিরতি দেয়। সেখানে যাত্রীরা ট্রেনে উঠার পরই ট্রেনটি পরবর্তী গন্তব্যের জন্য রওনা দেয়। এ সময় আলাউদ্দিন স্টেশনের প্ল্যাটফর্মে দৌড়ে গিয়ে ট্রেন ধরার চেষ্টা করে। একপর্যায়ে ট্রেনের শেষ বগির কাছে পৌঁছে তিনি ওঠার চেষ্টা করলে পড়ে যান। এতে ট্রেনের চাকার নিচে তার দুই পা কাটা পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়।
স্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, আহত ব্যক্তির পরিবারের খবর পাঠানো হয়েছে। এছাড়া তাকে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
