এফএনএস বিনোদন: ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের ১১বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ মাতালেন জেমস। ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের ১১ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ মাতালেন জেমস। কর্মজীবনের ১২তম বছরে পা দেওয়ার মুহূর্ত আনন্দঘন করে তুলতে বর্ণিল এই আয়োজন করে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যাতে যোগ দেন বিভিন্ন ক্যাডারে কর্মরত অ্যাসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের প্রয়াত স্ত্রী ক্রীড়াবিদ সুলতানা কামাল খুকীকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকীর ভাই গোলাম আহমেদ টিটো।অ্যাথলেট বোনকে নিয়ে স্মৃতিচারণ করার পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনা নিয়েও কথা বলেন গোলাম আহমেদ টিটো। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সদস্য ও তাদের সন্তানরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। এরপরই মঞ্চে আসেন কণ্ঠশিল্পী জেমস। তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানান মিলনায়তন ভর্তি দর্শকরা। প্রথমেই তিনি গেয়ে শোনান ‘কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে’ গানটি। এরপর একে একে – দিওয়ানা দিওয়ানা, গুরু ঘর বানাইলা কি দিয়া, সুলতানা বিবিআনা সাহেব বাবুর বৈঠকখানা, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, চাল চালে আপনি ঘার, এ মেরে হামছাফার, চোখের দেখায় মনের দেখা হয়, দুষ্টু ছেলের দল, দুঃখিনি দুঃখ করোনা, ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা, সুন্দরীতমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো, পাগলা হাওয়ার তরে ও ভিগি ভিগি গেয়ে মঞ্চ মাতান জেমস।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
