স্টাফ রিপোটার : তিনদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর এটি তার তৃতীয়বারের মতো সফর। জেলা প্রশাসক মু আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় গতকাল মঙ্গলবার দুপুর দুইটা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঈশ^রদীর বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাঁকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেলে ৩টায় সার্কিট হাউজে প্রবেশ করে। সেখানে ২২তম রাষ্টপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অব অনার শেষে বিশ্রাম নেন তিনি। এরপরে সন্ধ্যায় পাবনা ডায়াবেটিক সমিতিতে বাল্যবন্ধু ও স্বজনদের সাথে সৌজন্য বৈঠকে অংশ নেন। দীর্ঘদিনের আড্ডাস্থ লক্ষী মিষ্টান্ন ভান্ডারে বসে মিষ্টি খান ও কিছু সময় কাটান তিনি। এরপর প্যারাডাইস স্ইুটস্ এ যান ও সেখানে মিষ্টি খাওয়ানো হয় তাকে, শুভেচ্ছ বিনিময় করেন সেখানে উপস্থিতদের সাথে। রাত পৌনে আটটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য বৈঠকে অংশ নেনে এই ক্লাবের আজীবন সদস্য মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তিনি ক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাবনা এগিয়ে যাবে বলে তার আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১৯ জানুয়ারি তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে এর আগে গত ১৫ মে প্রথমবার চারদিনের এবং গত ২৭ সেপ্টেম্বর তিনদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
