স্টাফ রিপোর্টার : পাবনা প্রেসক্লাবের সম্মানিত আজীবন সদস্য, মহামান্য রাষ্ট্রপতি গতকাল প্রেসক্লাবে ক্লাবের সদস্য সাংবাদিকদের সাথে সৌজন্য বৈঠকে মিলিত হন। এ সময় তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এই ক্লাবের সদস্যদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাবনা জেলাকে আরো আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজকে এগিয়ে নেওয়া হয়েছে। এখান থেকে মানুষ রেলওয়ের মাধ্যমে ঢাকা যাবে। ইছামতি নদী খননের কাজটি সেনাবাহিনীর দায়িত্বে দেওয়া হয়েছে। আমাদের সকলকে নিজ নিজ পরিসর থেকে কাজ করে যেতে হবে। নিজের জেলার প্রতি সকলের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা থাকা দরকার আছে। পাবনা প্রেসক্লাব আমার প্রাণের ঠিকানা, অনেক স্মৃতি জড়িত এখানে, পাবনা আসলেই মনটা ছুটে আসে এই আঙিনায়, এখানকার সকলেই আমার প্রিয়মুখ। আপনাদের সুখ দুখের সাথে নিজেকে জড়িয়ে রাখবো যতোখন বেঁচে থাকি উল্লেখ করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। মহামান্য রাষ্ট্রপতিকে প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান ও সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এই সৌজন্য সাক্ষাতের সময়ে ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সাধারন সম্পাদক উৎপল মির্জা, সাবেক সাধারন সম্পাদক আহমেদ উল হক রানাসহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
