স্টাফ রিপোর্টার : র্যাবের গাড়ির ধাক্কায় রইছ শেখ (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে র্যাব সদস্যরা তাদের গাড়িতে করেই চাটমোহর উপজেলা স্বাস্থ্য রেখে চলে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রইছ শেখ। নিহত রইছ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত পর্বত শেখের ছেলে। স্বজন, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রইছ শেখ স্থানীয় মসজিদে নামাজ পড়ে চাটমোহর-টেবুনিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় রইছ শেখ দোটানায় পড়লে র্যাবের গাড়ি তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। এ সময় দুই পা গাড়ির চাকায় পিষ্ট হলে গুরুতর আহত হন রইছ শেখ। পরে তাকে র্যাব সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী নেওয়ার পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে রাত ৯ টার দিকে মারা যান রইছ শেখ। ঘটনার ব্যাপারে মৃত রইছ শেখের ভাতিজা জনি হোসেন বলেন, র্যাব-১২’র একটি গাড়ি আমার বড় আব্বাকে ধাক্কা দেয় এবং গাড়ির চাকায় তার দুই পা পিষ্ট হয়। পরে তাকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বিষয়টি আমি চাটমোহর থানার ওসি স্যারকে জানিয়েছিলাম। এছাড়া র্যাবের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা পরিবারটির পাশে থাকার আশ^াস দিয়েছেন। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, র্যাব-১২’র একটি গাড়ির ধাক্কায় রইছ শেখ নামের এক বৃদ্ধ আহত হয়েছিল। পরে রাজশাহীতে নেবার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি। তবে পরিবারটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
