এফএনএস বিনোদন: কর্মজীবনের ১২তম বছরে পা দিলেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই দীর্ঘ সময়ে দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেছে সংগঠনটি। নিজেদের অর্থে অসহায় মানুষদের জন্য ঘরও নির্মাণ করে দিয়েছেন সংগঠনের সদস্যরা। বিশেষ করে করোনাকালে যখন সবাই অনেকটা ঘরবন্দি ছিলেন তখন সংগঠনটির সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিরন্ন মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন। যা বেশ প্রশংসা কুড়িয়েছিল। এদিকে চাকরি জীবনের ১১বছর পূর্তি উপলক্ষে এ বছর রাজধানীর জাতীয় জাদুঘরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সামনে জনপ্রিয় সব গান পরিবেশন করবেন দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী জেমস। সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী এ কথা জানান। অনুষ্ঠান উপস্থাপনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতারুন নেছা। চাকরি জীবনের ১২বছরে পদার্পণের শুভক্ষণে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাই নিজ নিজ দপ্তরে পেশাগত কাজ করলেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করছি। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
