স্টাফ রিপোর্টার : চারদিনের সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনাতে আসবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সোমবারে (১৫ জানুয়ারি) তিনি আসেননি। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বিষযটি নিশ্চিত করে জানান, সোমবার বেলা ১২ টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর স্থগিত করা হয়। জেলা প্রশাসক আরো জানান, আবহাওয়া ভালো থাকলে আজ মঙ্গলবার তিনি পাবনা আসতে পারেন। তবে কখন আসবেন, সেটা জানানো হয়নি। উল্লেখ্য, গতকার সোমবার (১৫ জানুয়ারি) ১২টা ৪০ মিনিটে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করার কথা ছিল রাষ্ট্রপতির। এরপর মঙ্গল ও বুধবার স্থানীয় কর্মসূচিতে যোগ দিয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার পথে রওয়ানা হবার কথা ছিলো তার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
