এফএনএস বিনোদন: খুব সম্প্রতি দেশের সমালোচিত চিত্রনায়ক জায়েদ খানের ইমামদের নিয়ে একটি বক্তব্যের কিছু অংশ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। যেখানে এই নায়ককে কিছু ইমামদের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিতর্কের মুখে পড়েন জায়েদ খান। তাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠে একদল মানুষ। এমনকি বয়কটের ডাকও আসে অভিনেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিস্কার করেছেন জায়েদ। গত রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, একটি ভিডিওর কিছু অংশ কেটে তা ছড়িয়ে দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। জায়েদ খান বলেন, আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীতে যে কিছুকিছু খারাপ মানুষ রয়েছে সেই কথা বলেছি। এ ক্ষেত্রে কিছুকিছু ইমাম যাদের বিরুদ্ধে অভিযোগ আসে পত্রিকায়, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি। জায়েদ খানের দাবি, একজন প্রশ্ন করেছিল আমায় যে আসলে কথাটা ছিল জায়েদ ভাই, আপনার এত গুলো প্রেম, এত গুজব এসব কেমন লাগে? আমি বলেছিলাম, নায়ক বলেই তো গুজব ছড়ায়। নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে মসজিদের যারা ইমাম আছে তাদের মতো টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভদ্র নম্র হয়ে জীবনযাপন করতে হবে, বাসায় থাকতে হবে। ইমামদের উদ্দেশে এই নায়ক বলেন, সকল ইমামদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার কথার ভুল ব্যাখ্যা দেবেন না। আমি এ ধরণের কোনো কথাই বলিনি। আমাকে ভুল বুঝবেন না। আমি একজন মুসলমানের সন্তান। আমার বাবা একজন হাজী মানুষ। আমি ইসলাম বিশ্বাস করি, নামাজকে বিশ্বাস করি, মুসলমানদের বিশ্বাস করি। ইমাম,আলেমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আমি সবাইকে বলিনি, কয়েকজনকে বলেছি যারা শিশু বলাৎকার করে। তারপরও আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে ২০০৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
