মাসুদ রানা : কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন আটঘরিয়ায়। কনকনে বাতাসে শীতের তীব্রতায় কষ্টের সাথে বসবাস করছেন দিন মজুর ও খেটে খাওয়া মানুষ। বৈরী আবহাওয়ায় গত তিন দিন ধরে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। দৈনন্দিন রোজগার কমে যাওয়ায় খেটে খাওয়া মানুষেরা মানবেতর জীবন যাপন করছেন। সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। যে কারণে সারা দিন শীতের তীব্রতা ছিল বেশি। গত শুক্রবার থেকে শীতের তীব্রতা বেড়েছে এ উপজেলায়। দিন পেরিয়ে রাত এলেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। তীব্র হিমেল বাতাসে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজনের অবস্থা বিপন্ন হয়ে পড়েছে। অনেক দিনমজুর কাজের সন্ধানে সকালে ঘর থেকে বের হতে পারছেন না। প্রচন্ড শীতে আর কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কাজের সন্ধানে ছুটছেন কর্মজীবী মানুষেরা। শীত উপেক্ষা যারা বের হচ্ছেন তারা স্বাভাবিক পরিবেশ না থাকায় বেকার বাড়ি ফিরছেন। শহরের রাস্তাগুলোতে লোকজনের চলাচল কম থাকায় দেখা দিয়েছে যাত্রী সংকট। রিকশা, অটোরিকশা, ভ্যানচালকরা যাত্রী না পাওয়ায় আয় কমেছে তাদের। এদিকে রাত ও দিনে তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দিন ও রাতে ঠান্ডা প্রায় একই রকম অনুভূত হচ্ছে। অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। শীতের তীব্রতায় মানুষের পাশাপাশি গবাদিপশুরাও ঠান্ডায় কষ্ট পাচ্ছে। কৃষক আমজাদ হোসেন জানান, তারা ভোর থেকেই মাঠে কাজ করেন। কিন্তু তীব্র শীত আর কনকনে ঠান্ডা বাতাসের কারণে মাঠে কাজ করতে পারছেন না। বৈরী আবহাওয়ায় কৃষিকাজে প্রচন্ড সমস্যা হচ্ছে। আসাদুল, রফিক, সুমন, শাহিন সহ ১০-১৫ জন ভ্যানচালক বলেন, ‘ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে না। আগে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হতো। গত তিন দিন ধরে সারা দিনেও আড়াইশ থেকে ৩০০ টাকার বেশি আয় হচ্ছে না। একদিকে আয় কম, অন্যদিকে বাজারের সব জিনিসের দাম বেশি। তাই পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
