শহর প্রতিনিধি : নাট্যাচার্য সেলিম আল দীনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার এর বনমালী অঞ্চলের নাট্যকর্মীরা। তার ১৬ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে গতকাল সন্ধ্যায় শহরের ঘোড়াস্ট্যান্ডের সাংস্কৃতিক চত্বরে ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আসর। ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরীর সঞ্চালনায় এবং চিকনাই থিয়েটারের সদস্য ও বনমালী অঞ্চলের সমন্নয়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা থিয়েটার ৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাঁথিয়া থিয়েটারের সভাপতি অধ্যাপক আব্দুদ দায়েন, এ্যাড. ইমরান, চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল, গণশিল্পীর সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, কবি ও শিক্ষাবিদ আব্দুল হালিম বাচ্চু, কবি গীতিকার সুরকার এনামুল হক টগর, সাপ্তাহিক বাশঁপত্র’র বার্তা সম্পাদক কবি, গীতিকার বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক সুমন আলী, উত্তরণ পাবনার সহ সাহিত্য সম্পাদক নীল নীলিমা প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
